বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » বিশ্বের সর্বাধিক কথ্য ভাষার তালিকায় চাটগাঁইয়া ও সিলেটির স্থান
বিশ্বের সর্বাধিক কথ্য ভাষার তালিকায় চাটগাঁইয়া ও সিলেটির স্থান
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সর্বাধিক কথ্য ভাষার তালিকায় স্থান পেয়েছে চাটগাঁইয়া ও সিলেটি ভাষা। পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ভিস্যুয়াল ক্যাপিটালিস্ট এর জরিপ মতে, ১ কোটি ৩০ লাখ ভাষাভাষী নিয়ে চাটগাঁইয়া ৮৮তম ও ১ কোটি ১৮ লাখ ভাষাভাষী নিয়ে সিলেটি রয়েছে ৯৭তম স্থানে।বিশ্বে বর্তমানে ৭ হাজার ১১১টি ভাষায় কথা বলেন সাধারণ মানুষ। তার মধ্যে যেসব ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়, তা থেকে ১০০টি ভাষার তালিকা তৈরি করেছে ভিস্যুয়াল ক্যাপিটালিস্ট।
যথারীতি তালিকায় শীর্ষে রয়েছে ইংরেজি ভাষা। বর্তমান বিশ্বে ১১৩ কোটি ২৩ লক্ষ ৬৬ হাজার ৬৮০ জন ইংরেজি ভাষায় কথা বলেন। তার পরেই স্থান মান্দারিন চাইনিজ ভাষার। ওই ভাষায় কথা বলেন ১১১ কোটি ৬৫ লক্ষ ৯৬ হাজার ৬৪০ জন। তৃতীয় স্থানে রয়েছে ভারতের অন্যতম প্রধান ভাষা হিন্দি। ওই ভাষায় কথা বলেন ৬১ কোটি ৫৪ লক্ষ ৭৫ হাজার ৫৪০ জন। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে স্প্যানিশ ভাষা। এ ভাষায় কথা বলেন ৫৩ কোটি ৪৩ লক্ষ ৩৫ হাজার ৭৩০ জন। পঞ্চম স্থানে রয়েছে ফ্রেঞ্চ ভাষা। ওই ভাষায় কথা বলেন ২৭ কোটি ৯৮ লক্ষ ২১ হাজার ৯৩০ জন। ৬ষ্ঠ স্থানে রয়েছে আরবি ভাষা। ওই ভাষা ব্যবহার করেন ২৭ কোটি ৩৯ লক্ষ ৮৯ হাজার ৭০০ জন। সপ্তম স্থানে রয়েছে বাংলা ভাষা। বাংলায় কথা বলেন ২৬ কোটি ৫০ লক্ষ ৪২ হাজার ৪৮০ জন।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 