শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে
শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:মাতৃভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্প্রীতির বার্তা নিয়ে পশ্চিমবঙ্গ থেকে এসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন ‘শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ’। ২১ ফেব্রুয়ারি রাত তিনটার দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে বাংলা ভাষাকে ভালোবেসে ফুল দিতে এসেছেন তারা। এই নিয়ে দ্বিতীয়বারের মতো ২১ ফেব্রুয়ারিতে ফুল দিতে এসেছেন তারা।
শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের সভাপতি সুভাষ দেবনাথ বলেন, এই মহান দিবসের শহীদদের শ্রদ্ধা জানাতে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আমাদের ভাষা, সংস্কৃতি একই। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।
শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় কালের কণ্ঠকে বলেন, আমাদের মাতৃভাষা বাংলা। আমরা জন্ম থেকেই বাংলা ভাষায় কথা বলি। আমরা নদীয়া থেকে বাংলাদেশে এসেছি বাংলা ভাষার জন্য জীবন দেওয়া মহান বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে।
তিনি বলেন, যারা এই বাংলা ভাষার আন্দোলনে শহীদ হয়েছিলেন, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আমরাও বাংলা ভাষায় কথা বলি। কাঁটাতারের বেড়া দিয়ে আমাদেরকে আলাদা করে দিলেও আমাদের ভাষা সংস্কৃতি এক। বাংলায় কথা বলে আমরা গর্ববোধ করি। সারা পৃথিবীব্যাপী আমরা এই ভাষায় কথা বলতে চাই। বাংলা আমাদের অহংকার ও গর্বের ভাষা হয়ে থাকবে।
এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের মূল বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ। পরে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে মানুষের ঢল নামে। একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 