মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন
মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। ৩০ বছর দেশ শাসনের পর ২০১১ সালে এক অভ্যুত্থানে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, অস্ত্রোপচারের এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার মারা গেছেন।
মিসরের চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে মুবারক ক্ষমতায় আরোহন করেন ১৯৮১ সালে। আরব বসন্ত হিসেবে খ্যাতি পাওয়া অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।মধ্যপ্রাচ্যে স্বৈরশাসনের বিরুদ্ধে এ আরব বসন্তের সৃষ্টি হয়েছিল।
অভ্যুত্থানের পর কয়েক বছরের জন্য তিনি জেলবন্দি হন। তবে ২০১৭ সালে অধিকাংশ অভিযোগ থেকে রেহাই পাওয়ার পর জেল থেকেও মুক্তি পান তিনি।
তার শাসনামলে দুর্নীতি, পুলিশী নির্যাতন, রাজনৈতিক নিপীড়ন ও অর্থনৈতিক দুরবস্থার অভিযোগ ছিল।মিসরের গ্রামীণ এলাকা নীল ডেলটায় ১৯২৮ সালে জন্ম হয়েছিল মুবারকের।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 