শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | সাবলিড » সন্ত্রাসীদের সঙ্গে মিশে না গেলে তুর্কি সেনারা হত্যার শিকার হতো না: রাশিয়া
সন্ত্রাসীদের সঙ্গে মিশে না গেলে তুর্কি সেনারা হত্যার শিকার হতো না: রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ইদলিব প্রদেশে মোতায়েন তুর্কি সেনারা তাদের পর্যবেক্ষণ পোস্ট থেকে বাইরে না আসলে বিমান হামলায় তাদের প্রাণ যেত না বলে মন্তব্য করেছে রাশিয়া।রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নিজেদের ঘাঁটি থেকে বাইরে আসা তুর্কি সেনাদের উচিত হয়নি।
শুক্রবার মস্কোয় তিনি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, তুর্কি সেনারা যে তাদের পর্যবেক্ষণ পোস্টগুলো থেকে বের হয়ে সন্ত্রাসীদের সমাবেশস্থলে উপস্থিত হবে সেকথা আঙ্কারা মস্কোকে জানায়নি।
পেসকভ বলেন, ইদলিবে মোতায়েন তুর্কি সেনাদের দায়িত্ব ছিল তারা সন্ত্রাসীদের গতিবিধি পর্যবেক্ষণ করবে এবং তাদের তৎপরতা নিয়ন্ত্রণ করবে। কিন্তু তারা তা না করে মধ্য এশিয়া থেকে আগত সন্ত্রাসীদের মধ্যে মিশে গিয়েছিল।
বৃহস্পতিবার সিরিয়ার ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় ৩৪ জন তুর্কি সেনা নিহত হয়। সিরিয়ার সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে রাশিয়া ঘনিষ্ঠ সহযোগিতা করে যাচ্ছে।
তুরস্কের সরকারবিরোধী কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণ করার অজুহাতে ইদলিব প্রদেশে শত শত তুর্কি সেনা মোতায়েন রয়েছে। তবে দামেস্ক বলেছে, সিরিয়ার সরকারবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তুরস্ক। সিরিয়ায় অনুপ্রবেশ করে নিজের সেনা মোতায়েন করতে দামেস্কের অনুমতি নেয়নি আঙ্কারা।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 