রবিবার, ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » করোনার প্রভাব কমতেই চীনে কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা
করোনার প্রভাব কমতেই চীনে কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চীনে কমতে শুরু করেছে করোনাভাইরাসের প্রকোপ। প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাবে ভেঙে পড়া অর্থনীতি চাঙ্গা করতে বিভিন্ন কারখানায় উৎপাদনে ফিরছে চীন।এরই মধ্যে নিজেদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন চীনের শ্রমিকরা। তবে এখনও স্বাভাবিকে ফিরতে সময় লাগবে। কেননা, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে চীন।
কারখানায় শ্রমিকদের ফেরাতে অগ্রিম বেতন পরিশোধও করছে কোনও কোনও প্রতিষ্ঠান।
এমনই একটি প্রতিষ্ঠান ‘রেল্ক্স’। এটি একটি ব্রিটিশ কোম্পানি, যেখানে সায়েন্টিফিক, টেকনিক্যাল ও মেডিকেলের বিভিন্ন সরঞ্জামাদি তৈরি করা হয়।
কোম্পানিটি শ্রমিকদের বেতনের ২০ শতাংশ অগ্রিম প্রদান করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘রেল্ক্স’- এর প্রধান নির্বাহী কেট অং।
তিনি বলেন, “করোনাভাইরাস উৎপাদনে অনেক প্রভাব ফেলেছে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাবে উৎপাদন কমপক্ষে ১৫ দিন পিছিয়ে গেছে। কেননা, ভাইরাসের কারণে কর্মীদের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। তাই তারা কারখানায় আসতে পারেনি।”
তিনি বলেন, ‘রেল্ক্স’- এর কিছু সরবরাহকারী প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশে। সুতরাং তাদের পরিবর্তে নতুন কর্মী নিয়োগ দিতে হবে। এসব প্রতিবন্দকতা স্বত্তেও কারখানার উৎপাদন শিগগিরই পুরোদমে ফিরবে বলে আশাবাদী কেট অং। সূত্র: স্কাই নিউজ




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 