শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

BBC24 News
রবিবার, ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » টেন্ডার কিং জিকে শামীমের জামিন বাতিল
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » টেন্ডার কিং জিকে শামীমের জামিন বাতিল
১৫৫৫ বার পঠিত
রবিবার, ৮ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেন্ডার কিং জিকে শামীমের জামিন বাতিল

---বিবিসি২৪নিউজ,আাদালত প্রতিনিধি:বিতর্কিত টেন্ডার ব্যবসায়ী ও ক্যাসিনোকাণ্ডে যুবলীগ থেকে বহিষ্কার হওয়া জিকে শামীমের অস্ত্র মামলায় পাওয়া ৬ মাসের জামিন আদেশ বাতিল করা হয়েছে।জি কে শামীমকে দেয়া জামিন প্রত্যাহারে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

এর আগে জি কে শামীমের জামিন সংক্রান্ত সব নথি তলব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

যুবলীগের বহিষ্কৃত এই নেতা অস্ত্র মামলায় ছয় মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। অত্যন্ত গোপনীয়তায় ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন নেন তিনি। তার জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় ১২ ফেব্রুয়ারি।

রোববার সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তথ্য গোপন করে জিকে শামীমের নেয়া জামিন আদেশ বাতিলের আবেদন করেছি। আদালত জামিন আবেদনটি বাতিল করেছেন।

এর আগে ৭ মার্চ শামীমের আইনজীবী শওকত হোসেন জানান, হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ থেকে ৪ ও ৬ ফেব্রুয়ারি দুই মামলায় শামীমের জামিন হয়। অস্ত্র মামলায় তাকে ছয় মাস এবং মাদক মামলায় এক বছরের জামিন দেয়া হয়। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এবং বিচারপতি রেজাউল হক ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ ওই দুই মামলায় তাকে জামিন দেন। কিন্তু এ বিষয়ে রাষ্ট্রপক্ষ জানত না।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ২০ সেপ্টেম্বর নিকেতনের নিজ কার্যালয় থেকে বিদেশি মদ, অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ র‌্যাবের হাতে গ্রেফতার হন জিকে শামীম। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গুলশান থানায় তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক আইনে মামলা করে।

জানা গেছে, ৬ ফেব্রুয়ারি অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান জিকে শামীম। লিখিত আদেশ ১২ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।

আদেশে অ্যাডভোকেট শওকত ওসমানকে শামীমের আইনজীবী আর রাষ্ট্রপক্ষে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মো. ফজলুর রহমান খান (এফআর খান), সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী মো. মাহমুদুল করিম রতন ও মো. শফিকুজ্জামান রানার নাম উল্লেখ রয়েছে। এ সম্পর্কে জানতে চাইলে জি কে শামীমের জামিনের বিষয়টি জানেন না বলে শনিবার যুগান্তরকে জানিয়েছিলেন এফআর খান।

তিনি বলেন, সাধারণত স্পর্শকাতর মামলার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল সাবমিশন করেন। এ রকম গুরুত্বপূর্ণ মামলায় জিকে শামীম জামিন পেলেন তা আমরা জানতে পারলাম না। ওই দিন আমি কোর্টে ছিলাম। আদেশটি জাল কিনা সেটিও খতিয়ে দেখা হবে।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট