সোমবার, ৯ মার্চ ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » করোনা আক্রান্ত নারায়ণগঞ্জের দু’জনের অবস্থা উন্নতির দিকে
করোনা আক্রান্ত নারায়ণগঞ্জের দু’জনের অবস্থা উন্নতির দিকে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে প্রথমবারের মতো যে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দু’জন নারায়ণগঞ্জের বাসিন্দা। ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) তারা চিকিৎসাধীন। তবে দু’জনেরই শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ।গতকাল রাতে নারায়ণগঞ্জ থেকে মোট তিনজনকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় নেওয়া হয়। একজনের রিপোর্ট ভালো পাওয়ায় তাকে রাতেই ফেরত পাঠানো হয়। আক্রান্ত অপরজন কোন এলাকার এখনও সেটা জানা যায়নি।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ বলেন, নারায়ণগঞ্জ থেকে তিনজনকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নিয়ে যাওয়া হয়েছিল। রোববার তারা সেখানে ভর্তি হন। পরীক্ষা শেষে একজনের শরীরে কোনো ধরনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়নি। ফলে তাকে রাতেই নারায়ণগঞ্জ নিয়ে আসা হয়েছে। এছাড়া সেখানে ভর্তি অপর দু’জনের অবস্থাও উন্নতির দিকে। তাদের আইইডিসিআরে রাখা হয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জবাসীকে কোনো ধরনের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ।
তিনি বলেন, তিনজন আক্রান্ত রোগী পাওয়া গেছে দেশে। এদের দু’জন নারায়ণগঞ্জের হলেও স্বাভাবিক জীবনযাপনে নগরবাসীর কোনো ধরনের সমস্যা নেই।
জানা যায়, নারায়ণগঞ্জের দুজন কয়েকদিন আগে ইতালি থেকে দেশে আসেন। পরবর্তীকালে জ্বর অনুভব করলে তারা একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করান। সেখান থেকে চিকিৎসকরা রাজধানীতে সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে অবহিত করেন। পরে দফায় দফায় তাদের দু’জনসহ স্বজনদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 