শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » মুজিববর্ষে খালেদা জিয়ার মুক্তি চেয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে আবেদন
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » মুজিববর্ষে খালেদা জিয়ার মুক্তি চেয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে আবেদন
১১৮৯ বার পঠিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুজিববর্ষে খালেদা জিয়ার মুক্তি চেয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে আবেদন

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন হাইকোর্টের এক আইনজীবী।মঙ্গলবার সকালে ডাকযোগে আইনজীবী ইউনূস আলী আকন্দ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই আবেদন পাঠান।

বিষয়টি ইউনূস আলী আকন্দ নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স ও অসুস্থতার কথা বিবেচনা করে মুজিববর্ষে ১৭ মার্চ মানবিক কারণে সংবিধানের প্রস্তাবনা– ১১, ৪৮(৩), ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী তার দণ্ড মওকুফের জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছি। আবেদনের অনুলিপি স্বরাষ্ট্র ও আইন সচিবকেও পাঠানো হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে কারাবন্দি খালেদা জিয়া গত বছরের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।

দল ও পরিবারের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অন্য হাসপাতালে নিতে চাইলে তাতে অনুমতি মেলেনি।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে গত বুধবার আবার সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার।

খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী বরাবর এ চিঠি দেন। খালেদা জিয়ার অনুমতি নিয়েই এ চিঠি দেয়া হয়েছে।

চিঠি দেয়ার পর খালেদা জিয়ার পরিবার এখন জবাবের অপেক্ষায় রয়েছে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের