বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মার্কিন বিমান হামলায় ইরাকের ২৬ যোদ্ধা নিহত
মার্কিন বিমান হামলায় ইরাকের ২৬ যোদ্ধা নিহত
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ওপর প্রাণঘাতী হামলার পর সিরিয়ার পশ্চিমাঞ্চলে বিমান হামলায় আধা সামরিক বাহিনী হাশেদ আল-শাবি গোষ্ঠীর ২৬ যোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা এমন খবর দিয়েছে।
বুধবারের হামলার হালনাগাদ তথ্য দিতে গিয়ে ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মার্কিন জোট এই হামলা চালিয়েছে বলে তারা আশঙ্কা করছেন।
তবে এ জোটের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সীমান্ত শহর আলবু কামালের কাছে এই বিমান হামলার আগে উত্তর বাগদাদের মার্কিন জোটের ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট গিয়ে আঘাত হানে।
এতে এক মার্কিন সেনা, এক মার্কিন ঠিকাদার ও এক ব্রিটিশ সেনা নিহত হয়। বিদেশি সেনাদের অবস্থান করা ইরাকি ঘাঁটিতে এটাই সবচেয়ে বড় প্রাণঘাতি হামলা।
যদিও তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। কিন্তু যুক্তরাষ্ট্র এই আধাসামরিক গোষ্ঠীর ওপরই দায় চাপিয়ে আসছে।
এদিকে মার্কিন বাহিনীর ওপর হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও ইরাকের শীর্ষ রাজনীতিবিদরা। বুধবার তাজ বিমান ঘাঁটিতে অন্তত ১৮টি রকেট আঘাত হানে বলে এএফপির খবরে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে ইরাকি সামরিক বাহিনী জানায়, এই হামলা মারাত্মক নিরাপত্তা চ্যালেঞ্জ। নতুন একটি তদন্ত শুরু করার প্রতিশ্রুতি দেয় তারা।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 