বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনাভাইরাসের প্রকোপে বড় চ্যালেঞ্জের সম্মুখীন জার্মানি: মার্কেল
করোনাভাইরাসের প্রকোপে বড় চ্যালেঞ্জের সম্মুখীন জার্মানি: মার্কেল
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি,জার্মানি থেকে: করোনাভাইরাসের প্রকোপে জার্মানির জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন, চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, এক ভিডিও বার্তায় জার্মান জনগণকে উদ্দেশ করে একথা বলেন।
বার্তায় তিনি বলেন,বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস জার্মানির জনগণ ও অর্থনীতির যে পরিমাণ ক্ষতি করেছে এবং করছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত নজিরবিহীন। তিনি করোনার বিপদকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে এটি মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার জন্য জার্মান জনগণের প্রতি আহ্বান জানান।
২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়
জার্মান সরকারের ঘোষিত পরিসংখ্যা অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১২ হাজার মানুষ করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে।
২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। বর্তমানে চীনের ৩০টি প্রদেশের পাশাপাশি বিশ্বের ১৬৫টি দেশে এই প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের অন্তত দুই লাখ দুই হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৮৩ হাজার মানুষ সুস্থ হয়ে হাসাপাতাল ত্যাগ করেছেন। এ ছাড়া, এই ভাইরাসের কারণে এখন পর্যন্ত আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 