শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২০ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » কঠিন সময় পার করছি- সৌদি বাদশা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » কঠিন সময় পার করছি- সৌদি বাদশা
১৭৩৭ বার পঠিত
শুক্রবার, ২০ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কঠিন সময় পার করছি- সৌদি বাদশা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এ ভাইরাস এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৭২ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনা থেকে রেহায় পায়নি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব সরকার। এছাড়াও করোনার সংক্রমণ প্রতিরোধে মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী ছাড়া দেশের বাকি সব মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সৌদি। তবে মসজিদ পুরোপুরি বন্ধ করা হয়নি। সেখানে শুধু জামায়াতে নামাজ পড়া সাময়িক স্থগিত করা হয়েছে। নিয়মিত আজান হবে এবং সবাইকে বাসায় নামাজ পড়ার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে, প্রাণঘাতী করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ। ভাষণে তিনি বলেছেন, আমরা এখন কঠিন দিন পার করছি, সামনে আরও কঠিনতম সময় আসছে। মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা আমার প্রথম অগ্রাধিকার।

তিনি বলেন, সৌদি আরবে অবস্থানরত প্রিয় নাগরিক এবং বাসিন্দাগণ (মহান আল্লাহ আপনাদের সুস্থ ও নিরাপদে রাখুক) নিশ্চয় আমরা ইতিহাসের এক ক্রান্তিকাল অতিক্রম করছি। কিন্তু আমরা বিশ্বাস করি, এই সময় চলে যাবে এবং সুদিন আসবে ইনশাআল্লাহ। কেননা মহান আল্লাহ বলেছেন ان مع العسر يسرا ।

ভাষণে তিনি আরও বলেন, আপনাদের প্রিয় এই দেশের পক্ষ হতে বৈশ্বিক মহামারীকে মোকাবেলা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে এবং আল্লাহর ফজলে তার সেই সক্ষমতা রয়েছে। আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে এই পবিত্র ভূমি আপনাদের ওষুধ চিকিৎসা ও খাদ্যের পর্যাপ্ত পরিমাণ এর ব্যবস্থা করবে। সকল সরকারি প্রতিষ্ঠান অবশ্যই তাদের সর্বাগ্রে স্বাস্থ্য বিভাগ প্রত্যেকটি নাগরিক এবং মুকিমের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সরকারি প্রতিষ্ঠানসহ এক্ষেত্রে জড়িত সকল কর্মীদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

সৌদি বাদশা বলেন, সামনের দিনগুলো আরও কঠিনতর হবে বলে মনে করা হচ্ছে। তবে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আপনাদেরকে আবারও নিশ্চিত করতে চাই যে ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমরা এই বিপদের মোকাবেলা করবো প্রত্যেক নাগরিক ও মুকিমের সুস্বাস্থ্য এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য।

সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৪ জন। নতুন আক্রান্ত হয়েছেন ৩৬ জন। এছাড়াও চিকিৎসা সুস্থ হয়েছেন আট করোনা আক্রান্ত।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ

আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট