শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৩ মার্চ ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ৯৪ জনের মৃত্যু, চিকিৎসা সামগ্রীর সংকট!
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ৯৪ জনের মৃত্যু, চিকিৎসা সামগ্রীর সংকট!
২১৬৭ বার পঠিত
সোমবার, ২৩ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে ৯৪ জনের মৃত্যু, চিকিৎসা সামগ্রীর সংকট!

---বিবিসি২৪নিউজ,খান শওকত,নিউ ইয়র্কে থেকে:মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় রোববার জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৩১ ব্যক্তি নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এ সময়ে ৯৪ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ৩৮ হাজার ১৩৮ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলেন এবং এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের।

মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৬ জনে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহ আগে আমেরিকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবরকে ‘ডেমোক্র্যাটদের প্রতারণা’ বলে অভিহিত করলেও গত বৃহস্পতিবার বলেছেন, তার দেশে করোনাভাইরাস পরিস্থিতি ‘শোচনীয়’ পর্যায়ে রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের সবগুলোতে এই প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়েছে।

এদিকে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও তার শহরে করোনা মোকাবিলার চিকিৎসা সামগ্রীর অভাবের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বর্তমান গতিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে আগামী ১০ দিনের মধ্যে নিউ ইয়র্ক শহরে কৃত্রিম নিঃশ্বাস গ্রহণের যন্ত্রসহ অন্যান্য চিকিৎসা সামগ্রীর সংকট দেখা দেবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গতকাল ফার্সি নববর্ষ উপলক্ষে দেয়া ভাষণে তার দেশকে করোনাভাইরাস মোকাবিলায় সাহায্য দেয়ার মার্কিন প্রস্তাবকে প্রতারণা উল্লেখ করে বলেছিলেন, আমেরিকা নিজেই যখন চিকিৎসা সামগ্রীর অভাবে রয়েছে তখন তার পক্ষ থেকে সাহায্যের প্রস্তাব বিস্ময়কর।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের