শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৩ মার্চ ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ » এখন থেকে কোর্ট বসবে খাস কামরায়
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ » এখন থেকে কোর্ট বসবে খাস কামরায়
১৭৪৮ বার পঠিত
সোমবার, ২৩ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এখন থেকে কোর্ট বসবে খাস কামরায়

---বিবিসি২৪নিউজ,নিজস্বস প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উন্মুক্ত কোর্টে শুনানি না করে খাস কামরায় বসে মামলার আদেশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ উন্মুক্ত আদালতে সিদ্ধান্তের কথা জানান।

আদালত বলেন, কালকে পরীক্ষামূলকভাবে খাস কামরায় বসে মামলার আদেশ দিবেন তারা। মামলার আবেদনের নথি ও সংশ্লিষ্ট আইনজীবীদের মোবাইল নম্বর রাখা হবে। মামলায় সম্পৃক্ত এবং আইনী কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে মোবাইলের মাধ্যমে তারা জেনে নেবেন। এক্ষেত্রে কোনো পক্ষই যেন ভুক্তভোগী না হন সে বিষয়টিও তারা দেখবেন বলে জানান আদালত।

এর আগে আদালতে মামলার শুনানির জন্য ডায়াসে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। মামলার শুনানির সময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে আদালতে হাজির হন সুপ্রিম কোর্ট বারের সভাপতি। তাকে উদ্দেশ্য করে আদালত বলেন, করোনা থেকে আপনারাতো সুরক্ষা নিচ্ছেন, আমাদের সুরক্ষা কোথায়? তখন আদালত এজলাসের উন্মুক্ত পরিবেশে শুনানি না নিয়ে খাস কামরায় থেকে আদেশ দেয়ার বিষয়ে মতামত দেন। তখন হাইকোর্ট বলেন, আমরা চিন্তা করছি আপনাদের সবার আবেদনের সঙ্গে মোবাইল নম্বর রেখে দেব।
আমরা আবেদন দেখে আদেশ দিয়ে দেব। আর কোনোটা শোনার প্রয়োজন হলে আপনাদের ফোন দেব। এরপর অ্যাটর্নি জেনারেল এলে এ বিষয়ে ওনারও মতামত নেব।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের