শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা
২১৯৫ বার পঠিত
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের মধ্যেও ইয়েমেনের রাজধানী সানায় নতুন করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট। বিমান হামলায় অন্তত একজন নিহত দু জন আহত হয়েছেন।

ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদে এবং দক্ষিণাঞ্চলীয় জিজান শহরে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দুদিন পর সৌদি জোট এই বিমান হামলা চালালো।

ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় প্রেসিডেন্ট ভবন ও সামরিক ঘাঁটিসহ বেশ কয়েকটি স্পর্শকাতর স্থাপনায লক্ষ্য করে সৌদি জোট বিমান হামলা চালায়।সৌদি আরবের আরামকো তেল স্থাপনার ওপর হামলা চালায় ইয়েমেনিরা

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আঞ্চলিক মিত্র দেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনারা সৌদি জোটের আগ্রাসন রুখে দাঁড়িয়েছে। শুধু ২০১৯ সালেই হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের ভেতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ১,৬৮৬ বার হামলা চালিয়েছে।

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে হাদিকে ক্ষমতায় পুনর্বহাল এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনকে নির্মূল করার লক্ষ্য নিয়ে সৌদি জোট ইয়েমেনে আগ্রাসন চালিয়েছিল। তবে এ পর্যন্ত তাদের কোনো লক্ষ্য অর্জতি হয় নি বরং ইয়েমেনের বেসামরিক জনগণ সৌদি জোটের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।#



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের