শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ » সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ মারা গেছেন
প্রথম পাতা » প্রিয়দেশ » সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ মারা গেছেন
১২৮১৫ বার পঠিত
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ মারা গেছেন

---বিবিসি২৪নিউজ,সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। পাবনা জেলার বর্ষীয়ান রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সভাপতি পঞ্চমবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ আর নেই।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি ১৯৪০ সালের ১০ মার্চ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

১৯৯৬ সালে দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ২০০১, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

শামসুর রহমান শরীফ ও মিসেস কামরুন্নাহার শরীফ দম্পতির পাঁচ পুত্র ও পাঁচ কন্যার মধ্যে মেজ ছেলে রানা শরীফ সড়ক দুর্ঘটনায় মারা যান।

শামসুর রহমান শরীফ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিগত ছয় মাস লন্ডন, মুম্বাই ও সর্বশেষ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ আজ ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে লক্ষীকুণ্ডায় গ্রামের বাড়িতে আরেকটি জানাজার পর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের