বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » করোনাভাইরাস রোধে মক্কা-মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ !
করোনাভাইরাস রোধে মক্কা-মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ !
বিবিসি২৪নিউজ,আরিফুর রহমান, সৌদি আরব থেকে: করোনাভাইরাস মহামারি বিস্তার রোধে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে এ কারফিউ কার্যকর হবে।এর আগে এই দুই নগরীসহ দেশটির বিভিন্ন প্রদেশে ২১ দিনের আংশিক কারফিউ জারি করা হয়। সে কারফিউ বিকাল ৩টায় শুরু হয়ে সকাল ৭টা পর্যন্ত চলছে। অর্থাৎ দিনের ১৬ ঘণ্টা কারফিউ জারি ছিল। এই প্রথম দেশটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হলো।
বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় নোটিশ আকারে প্রকাশ করেছে। এর আগে এই পবিত্র নগরীদ্বয়ের কিছু এলাকায় বেশ কড়াকড়ি জারি করা হয়েছিল। এ নোটিশের ফলে পুরো মক্কা এবং মদিনা নগরী দিনব্যাপী কারফিউর আওতায় আসল।
প্রাণঘাতী এ ভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ১৮৮৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২১ জনের। দেশটিতে কয়েকজন বাংলাদেশি প্রবাসীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৯ লাখ ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ৪৯ হাজারের বেশি মানুষের।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 