১৪ই এপ্রিল পর্যন্ত গার্মেন্টস বন্ধ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনা ভাইরাসের কারণে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুকারকের সংগঠন বিজিএমএইএ’র সদস্যভুক্ত কারখানাগুলো বন্ধ রাখতে মালিকদের অনুরোধ জানানো হয়েছে। সরকারের সাধারণ ছুটির সঙ্গে সম্বনয় করে এই বন্ধের সিদ্ধান্ত নেয়া হলো। সোমবার সব কারখানার মালিকদের কাছে এ ব্যাপারে একটি চিঠি পাঠানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত গার্মেন্টস কারখানা বন্ধ রাখতে বিজিএমইএর অনুরোধ অব্যাহত রয়েছে। একইসঙ্গে বিজিএমই-এর সব সদস্য প্রতিষ্ঠানকে যত দ্রুত সম্ভব শ্রমিকদের মার্চের মজুরিও দেয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে বিজিএমইএর সদস্যদেরকে সহায়তার জন্য সংগঠনটির দফতরে একটি সেল খোলা হয়েছে।





বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
তোফায়েল আহমেদ মারা গেছেন
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
অধিকাংশ কারখানার শ্রমিকদের বেতন-ঈদ বোনাস এখনো বাকি
পাসপোর্টে বাদ পড়ছে ধানমন্ডি ৩২- টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
চীন যাচ্ছেন পুতিন
হাম ও উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১৭০৮
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস 