চট্টগ্রামে প্রবেশ ও বের হওয়ার নিষেধাজ্ঞা জারি
বিবিসি২৪নিউজ,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর এলাকায় করোনাভাইরাসের বিস্তার রোধে জরুরি সেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও রপ্তানি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন ব্যতিরেকে সকল ধরনের ব্যক্তি ও যানবাহন চলাচল, প্রবেশ ও বের হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোমবার রাত ১০টা থেকেই এ আদেশ কার্যকর করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।
তিনি বলেন, মানুষকে বল প্রয়োগ করে আইন মানানো সম্ভব নয়। তাদের নিজেদরই সচেতন হতে হবে। লকডাউন আরো কঠোর করতে আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ওষুধের দোকান ব্যতীত সকল প্রকার দোকান, মার্কেট এমনকি নিত্যপ্রয়োজনীয় দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।
তিনি বলেন, নির্দেশনা উপেক্ষা করে বাইরে থেকে চট্টগ্রাম শহরে লোকজন প্রবেশ করছেন। এতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে। তাই আপাতত পাঁচটি প্রবেশপথ আমরা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।
পথগুলো হচ্ছে নগরীর শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু, কাপ্তাই রাস্তার মাথা, অক্সিজেন মোড় এবং সিটি গেইট।
তিনি আরো বলেন, এসব প্রবেশপথ দিয়ে ওষুধ, খাদ্য ও জরুরি পণ্যবাহী পরিবহন ও অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। সন্তোষজনক জবাব দিতে না পারলে কাউকেই চট্টগ্রামে ঢুকতে ও বের হতে দেয়া হবে না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 