শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
বুধবার, ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর্থিক সহায়তা বন্ধ করে দেয়া হবে : ট্রাম্প
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর্থিক সহায়তা বন্ধ করে দেয়া হবে : ট্রাম্প
১৯৩৭ বার পঠিত
বুধবার, ৮ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর্থিক সহায়তা বন্ধ করে দেয়া হবে : ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,ওয়াশিংটন থেকে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’র বিরুদ্ধে চীনের পক্ষ অবলম্বন করার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি এই সংস্থাকে আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ারও হুমকি দিয়েছেন।

ট্রাম্প চীনের সঙ্গে বিমান চলাচল পুরোপুরি বন্ধ রাখার যে নির্দেশ দিয়েছেন ডাব্লিউএইচও তার সমালোচনা করার পর ট্রাম্প এ বক্তব্য দিলেন। মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার তার দৈনিক সংবাদ সম্মেলনে বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ডাব্লিউএইচও প্রমাণ করেছে, চীনের প্রতি তার দরদ একটু বেশি।

ট্রাম্প দাবি করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিপদ দেরিতে ঘোষণা করেছে। তিনি এমন সময় এ দাবি করলেন যখন ডাব্লিউএইচও’র করোনা সংক্রান্ত হুঁশিয়ারিকে শুরুর দিকে ট্রাম্প নিজেই পাত্তা দেননি।তিনি বিষয়টিকে ‘ডেমোক্র্যাটদের প্রতারণা’ বলে উড়িয়ে দিয়েছেন।
আমেরিকায় করোনাভাইরাস পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে

বর্তমানে বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি এবং মৃত্যুর সংখ্যার দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় রেকর্ড সংখ্যক এক হাজার ১৭৩৬ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে।

মার্কিন সরকার কখনোই একথা বিশ্বাস করতে চায়নি যে, এত উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও সেদেশে করোনাভাইরাস পরিস্থিতি এতটা খারাপ হবে। ট্রাম্প গোড়ার দিকে এই রোগকে ‘চীনা ভাইরাস’ এবং ‘উহান ভাইরাস’ বলে ঠাট্টা করেছিলেন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের