বুধবার, ১৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সিঙ্গাপুরে মাস্ক পরা বাধ্যতামূলক
সিঙ্গাপুরে মাস্ক পরা বাধ্যতামূলক
বিবিসি২৪নিউজ,রেজাউল করিম,সিঙ্গাপুর প্রতিনিধি: করোনার প্রকোপ বাড়তে শুরু করায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সিঙ্গাপুর। সরকারি নির্দেশনা অনুযায়ী, বাড়ির বাইরে বের হলে প্রত্যেককে অবশ্যই মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না।
গত দু’দিনে আক্রান্তের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। করোনার বিস্তার ঠেকাতে তাই লোকজনকে অবশ্যই মাস্ক পরতে বলা হয়েছে।
যদি কাউকে মাস্ক ছাড়া বাইরে বের হতে দেখা যায় তবে তাকে ৩শ সিঙ্গাপুরি ডলার জরিমানা করা হবে। কেউ একই অপরাধ বার বার করলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং আরও বেশি জরিমানা গুনতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
তবে দুই বছরের কম বয়সী শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে কোনো ধরনের জরিমানা করা হবে না।
সিঙ্গাপুরে নতুন করে সোমবার ৩৮৬ জন এবং মঙ্গলবার ৩৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ৩৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ১০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৬১১ জন চিকিৎসা নিয়ে সু্স্থ হয়ে উঠেছে। তবে ২৯ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
অপরদিকে, মঙ্গলবার নতুন করে আরও ১৭১ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে মোট ১০৪৯ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।




ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
১২ পারমাণবিক অস্ত্র ‘মোতায়েন’ করলো ভারত
ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা বন্ধ
ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা
ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল
আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ 