শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনা নতুন শনাক্ত ৪৩৪ জন, মৃত্যু ৯
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনা নতুন শনাক্ত ৪৩৪ জন, মৃত্যু ৯
১১৬৬ বার পঠিত
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে করোনা নতুন শনাক্ত ৪৩৪ জন, মৃত্যু ৯

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা : বাংলাদেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৩৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরো ৯ জনের। এনিয়ে দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩৮২ জনে। মোট মৃত্যু ১১০।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৫৭৮টি। সুস্থ হয়ে উঠেছেন আরও দুজন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৭ জন।

আরও পড়ুন>>>৪৫ দিনে ৩ হাজার ছাড়ালো করোনায় আক্রান্তের সংখ্যা

তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৯ জন। এদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৪ জন। এদের বয়স বিশ্লেষণের ক্ষেত্রে ৬০ বছরের অধিক বয়সের রয়েছে তিন জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে রয়েছেন তিন জন।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৯ জন। মোট আইসোলেশনে আছেন ৭৬৫ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে এসেছেন ৪ হাজার ১৬৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন ১ হাজার ৪২৪ জন। মোট কোযারেন্টিনে এসেছেন ৫ হাজার ৫৯২ জন।



আর্কাইভ

তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি