শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২৬৪৯০, মৃত্যু ২৮১৭
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২৬৪৯০, মৃত্যু ২৮১৭
১৪৩৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২৬৪৯০, মৃত্যু ২৮১৭

---বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে:মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসনের (সিডিসি) তথ্য অনুযায়ী,একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪৪ হাজার ৫৭৫ জন। অপরদিকে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৮১৭ জনের। দেশটিতে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২ হাজার ৫৮৩। অপরদিকে দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে মোট ৪৪ হাজার ৫৭৫ জন।

তবে ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৮ হাজার ৯৯৪। অপরদিকে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৬৭৬ জনের।

ইতোমধ্যেই প্রানঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ৮৪ হাজার ৫০ জন। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৪ হাজার ১৬ জন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

তবে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবদেশের শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই কোনো দেশ।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় সেখানেই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের