শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বাংলাদেশে আরও মৃত্যু ৯, নতুন শনাক্ত ৩০৯ জন
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বাংলাদেশে আরও মৃত্যু ৯, নতুন শনাক্ত ৩০৯ জন
১৬৭৬ বার পঠিত
শনিবার, ২৫ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে আরও মৃত্যু ৯, নতুন শনাক্ত ৩০৯ জন

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ জনে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৪২২টি। পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩৩৭টি। মোট পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ১১৩ টি।

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৯ জন। এদের মধ্যে চার জন পুরুষ, পাঁচ জন নারী। মৃত্যু নয় জনের মধ্যে রয়েছে ঢাকায় তিন জন, নারায়ণগঞ্জে দুইজন, টাঙ্গাইলে একজন, মাদারীপুরে একজন, ময়মনসিংহে একজন, জয়পুরহাটে দুই জন। বয়স বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায়, ৭০ বছরের ঊর্ধ্বে সাত জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যেই এক জন, ৬০ বছরের ঊর্ধ্বে একজন।



আর্কাইভ

তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি