শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনায় আক্রান্ত ৩৮৩ জন চিকিৎসক
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনায় আক্রান্ত ৩৮৩ জন চিকিৎসক
১০১০ বার পঠিত
সোমবার, ২৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে করোনায় আক্রান্ত ৩৮৩ জন চিকিৎসক

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত ৩৮৩ জন চিকিৎসক এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসক আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ; এর মধ্যে সর্বোচ্চসংখ্যক ৩১৭ জন ঢাকা বিভাগের চিকিৎসক।

সোমবার (২৭ এপ্রিল) করোনা আক্রান্ত চিকিৎসকদের তথ্য হালনাগাদ করা বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।

অন্যান্য বিভাগের মধ্যে- বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে ৫ জন, খুলনায় ১০ জন, রংপুরে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ২৪ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত দেশে করোনা আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ছিল ৩৭১ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই ছিল ৩০৫ জন চিকিৎসক। একদিনের ব্যবধানে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৩-তে। ফলে হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় আরও ১২ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৫২ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৯৭ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৯১৩।



আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু