শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » আমেরিকা পারস্য উপসাগরে শান্তি ও নিরাপত্তা বিপন্ন করছে - ইরান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » আমেরিকা পারস্য উপসাগরে শান্তি ও নিরাপত্তা বিপন্ন করছে - ইরান
১০৯৬ বার পঠিত
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমেরিকা পারস্য উপসাগরে শান্তি ও নিরাপত্তা বিপন্ন করছে - ইরান

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান সাগরে মার্কিন সেনা উপস্থিতিকে এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে ইরান। একইসঙ্গে তেহরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর যেকোনো বেআইনি ও উসকানিমূলক তৎপরতার কঠোর জবাব দেয়া হবে।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ গতকাল (সোমবার) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা বিধানের অজুহাতে আমেরিকার নেতৃত্বে কথিত নৌজোট গঠন করা ছিল একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ যা পারস্য উপসাগরের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা এ অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করে কার্যত আইন লঙ্ঘন ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। আমেরিকা যে তার অস্থিতিশীলতা সৃষ্টিকারী আচরণের মাধ্যমে এ অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিনষ্টের পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে সে বিষয়টি ইরান আন্তর্জাতিক সংস্থাগুলোতে বহুবার তুলে ধরেছে।

আমেরিকা ও তার মিত্রদের উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়েছে, ইরানের অর্থনৈতিক অঞ্চলের পানিসীমা দিয়ে চলাফেরা করার সময় তাদেরকে আন্তর্জাতিক আইনের পাশাপাশি ইরানের আইনও মেনে চলতে হবে। সেইসঙ্গে তারা যেন কঠোরভাবে যেকোনো ধরনের উসকানিমূলক তৎপরতা পরিহার করে এবং ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে মিথ্যা গল্প ফাঁদার চেষ্টা না করে।

ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালির প্রকৃত নিরাপত্তা সেদিন প্রতিষ্ঠিত হবে যেদিন বহিঃশক্তিগুলো এ অঞ্চলের পানিসীমা থেকে সরে যাবে এবং আঞ্চলিক দেশগুলো এখানকার নিরাপত্তা রক্ষার ভার গ্রহণ করবে।

বিবৃতিতে আরো বলা হয়, ইরান কখনোই কোনো স্থানে আগে যুদ্ধ শুরু করেনি তবে সব সময় বলে এসেছে, আগ্রাসনের শিকার হলে শত্রুকে অনুশোচনামূলক জবাব দেবে তেহরান।



এ পাতার আরও খবর

ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত

আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু