বুধবার, ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » পোশাক খাতে বাংলাদেশের কোনো ক্রয়াদেশ বাতিল করবে না-সুইডেন
পোশাক খাতে বাংলাদেশের কোনো ক্রয়াদেশ বাতিল করবে না-সুইডেন
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা: বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি প্রাদুর্ভাব সত্ত্বেও বাংলাদেশ তৈরি পোশাক খাতে বৈশ্বিক ক্রেতাদের ক্রয়াদেশ পূরণ করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর একথা বলার পর সুইডেনের প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, তার দেশ তৈরি পোশাক সম্পর্কিত বাংলাদেশের কোনো ক্রয়াদেশ বাতিল করবে না। বরং তিনি বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি অব্যাহত রাখবো।
বুধবার সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করলে তিনি (শেখ হাসিনা) একথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, সুইডেনের প্রধানমন্ত্রী দুপুর ২টার দিকে টেলিফোন করে শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, প্রায় পনের মিনিটের আলাপে উভয় নেতা ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক খাত নিয়ে কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা আশা করি সুইডেনসহ অন্য আন্তর্জাতিক ক্রেতাদের তৈরি পোশাক সংক্রান্ত ক্রয়াদেশ পূরণ করতে সক্ষম হবো।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের মালিকরা স্বাস্থ্যবিধি বজায় রেখে তাদের কারখানা চালু করেছেন।
প্রেস সচিব বলেন, দুই দেশের করোনা ভাইরাস পরিস্থিতিও উভয় নেতার আলোচনায় উঠে আসে। উভয় প্রধানমন্ত্রী করোনা মহামারি মোকাবিলায় দুই দেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।




ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
সেরা কে? মেসি না রোনালদো
৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয়
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও 