বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » করোনা: ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে-সাইট টুইটারে- মোদী
করোনা: ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে-সাইট টুইটারে- মোদী
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাস মোকাবেলা ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে- মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন নরেন্দ্র মোদী।নিজের টুইটে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি, তাকে এবং তার দেশের মানুষকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে। এছাড়া আমরা করোনা ভাইরাস পরিস্থিতি এবং তা মোকাবিলায় ভারত-বাংলাদেশ উভয়ের সহায়তার উপায় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকারেই চলবে।
করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আলাপের পরপরই তা নিশ্চিত করে কী কথা হয়েছে,
এর আগে বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৫ টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড-১৯ মহামারিতে সৃষ্ট পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১২ মিনিট কথা বলেন প্রতিবেশী দুই নেতা।
পরে করোনা ভাইরাস মহামারিতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়াতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে ঢাকা-দিল্লি, সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব ইহসানুল করিম।
নরেন্দ্র মোদীর টুইট কপিপ্রেসসচিব বলেন, করোনা ভাইরাস মহামারি সংক্রমণ প্রতিরোধ এবং এ মহামারিতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়াতে নিজ নিজ সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন দুই প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থ্যা বলছে পরিস্থিতি দীর্ঘমেয়াদী হতে পারে। সুতরাং এ অঞ্চলের সব দেশ এক হয়ে এ পরিস্থিতি মোকাবিলায় কাজ করতে হবে।
মহামারি মোকাবিলায় উভয় দেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন দুই নেতা এবং একসঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন তারা।




মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প 