শিরোনাম:
●   বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১ মে ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » চীনের করোনা ছড়ানোর প্রমাণ পেয়েছি -ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » চীনের করোনা ছড়ানোর প্রমাণ পেয়েছি -ট্রাম্প
২০৬৪ বার পঠিত
শুক্রবার, ১ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনের করোনা ছড়ানোর প্রমাণ পেয়েছি -ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,হোয়াইট হাউস-যুক্তরাষ্ট্র থেকে: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বে এখন পর্যন্ত দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্ত করেছে তিন মিলিয়নের বেশি লোক। এরমধ্যে আবার যুক্তরাষ্ট্রেরই সবচেয়ে বেশি। ইউরোপে এক নজিরবিহীন আর্থিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করা হচ্ছে অনেক আগে থেকেই। এছাড়া বিশ্বের অর্ধেকেরও বেশি মানবতাকে একরকম লকডাউনের অধীনে থাকতে বাধ্য করেছে। যা কি-না বিশ্ব অর্থনীতি পঙ্গু করে দিচ্ছে।

যুক্তরাষ্ট্র-চীন; দুই দেশের মধ্যে নীরব দ্বন্দ্ব বহুদিনের। তবে মাত্রা বেড়েছে এই করোনা ভাইরাসকালে। যুক্তরাষ্ট্রে ভাইরাসটি ছড়াতে শুরু করার পর থেকেই চীনকে আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিচ্ছেন বার বার। বলছেন, চীন চাইলে দেশের মধ্যেই সংক্রমণ আটকে রাখতে পারত।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) করোনা সংকটে বেইজিংয়ের ওপর আক্রমণাত্মক পদক্ষেপ নিতে চীনকে নতুন শুল্ক দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে বলেছেন, তিনি উহানের কোনো এক ল্যাবকে করোনা ভাইরাস সংক্রমণের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পেয়েছেন।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তথ্য প্রকাশিত হয়েছে, গত ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে ৩০ মিলিয়নেরও বেশি লোকের চাকরি চলে গেছে। যদিও এ পর্যায়ে লকডাউন ব্যবস্থা শিথিল হতে যাচ্ছে দেশটিতে।

এছাড়া আগামীতে এই সংকট ঘিরে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক বিপর্যয়ও এই অঞ্চলজুড়েই থাকবে বলে সন্ধান করেছেন বিশেষজ্ঞরা। তারা এও বলেছেন, ইউরোপে এক নজিরবিহীন আর্থিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করা হচ্ছে অনেক আগে থেকেই।

এদিকে, শুরু থেকেই ধারণা করা হয়, এই নতুন করোনা ভাইরাস গত বছরের শেষ দিকে চীনা শহর উহানের এমন একটি বাজার থেকে ছড়িয়েছে, যেখানে পশুর মাংস বিক্রি করা হয়। কিন্তু এই জল্পনা-কল্পনা স্থল শূন্য করে এই প্রাদেশিক রাজধানী শহরের একটি ল্যাব থেকে গোপনে ওই ভাইরাস ছড়িয়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে দিনে দিনে। এমনই সন্দেহ করতেন ডোনাল্ড ট্রাম্পও। অবশ্য এবার বলেই দিয়েছেন তিনি এর প্রমাণ পেয়েছেন।

এ দিন হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে এ কথা বলেন ট্রাম্প। এসময় উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে করোনা ভাইরাস সম্পর্কে উচ্চমাত্রার আত্মবিশ্বাস দেওয়ার মতো কিছু পেয়েছেন কি-না, ট্রাম্পকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, হ্যাঁ, আমি আপনাদের এটি বলতে পারি।

এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, চীন যুক্তরাষ্ট্রের সামনের প্রেসিডেন্ট নির্বাচনে আমাকে হারাতে চায়। তিনি মনে করেন তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে পরবর্তীকালের ক্ষমতায় চায় বেইজিং। অবশ্য, এই সামনেই, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এখন তেমন আলোচনা নেই দেশটিতে।

চীনকে কৃতকর্মের ফল ভোগ করতে হবে। তিনি এও বলেন কীভাবে ভাইরাস ছড়িয়েছে, তা নিয়ে চীনের বিরুদ্ধে সিরিয়াসলি তদন্ত শুরু করেছি।



এ পাতার আরও খবর

ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট