শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৫ মে ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের মার্কেট খুললে সংক্রমণ বাড়বে-স্বাস্থ্যমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের মার্কেট খুললে সংক্রমণ বাড়বে-স্বাস্থ্যমন্ত্রী
১৫৫০ বার পঠিত
মঙ্গলবার, ৫ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের মার্কেট খুললে সংক্রমণ বাড়বে-স্বাস্থ্যমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশের দোকানপাট ও মার্কেট খুলে দেয়া হলে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়বে বলে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে করোনাভাইরাস সংক্রান্ত টেকনিক্যাল কমিটির একটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যেহেতু কি-না স্বাভাবিকভাবেই এখন মার্কেট খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে, দোকান-পাটের আনাগোনা বাড়ছে, কাজেই সংক্রমণ যে বৃদ্ধি পাবে এটা আমরা ধরেই নিতে পারি।”

করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বাড়লেও এর হার এখনো অন্য দেশের তুলনায় কম বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, “আপনারা জানেন, আমাদের মৃত্যু হচ্ছে। আমরা তার জন্য দুঃখিত। তবে হারটা এখনো অন্য দেশের তুলনায় কম আছে।”

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে ১৮৩ জন কোভিড-১৯ রোগে মৃত্যুবরণ করেছেন, আর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ।

সরকার এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে সকাল আগামী ১০ মে থেকে শর্তসাপেক্ষে দোকানপাট এবং শপিং মল খোলা রাখা হবে। সরকারের এ সিদ্ধান্তের পর স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার আদৌ বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নিচ্ছে কি-না, সে প্রশ্নও তুলেছেন অনেকে।

এমন প্রেক্ষাপটে স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়েছিল, করোনাভাইরাস সংক্রান্ত টেকনিক্যাল কমিটি বিষয়টি নিয়ে কোন আলোচনা করেছে কি-না?

এ প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, বিষয়টি নিয়ে টেকনিক্যাল কমিটি একটি সুপারিশ দেবে। সেসব সুপারিশ ‘যথাযথ জায়গায় পৌঁছে দেয়া হবে’ বলে তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ যাতে না বাড়ে, সেজন্য তারা পরামর্শ দিতে পারেন। “আমাদেরকে যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে রাখতে হবে। জীবন ও জীবিকা দুইটাই সাথে-সাথে যাবে,” বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ই মে পর্যন্ত ‘সাধারণ ছুটি’ চলবে, অর্থাৎ কার্যত যে লকডাউন এখন পুরো দেশে চলছে, তা আরও দীর্ঘায়িত হচ্ছে করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে।

তবে ঈদের সময় আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাকে বলেছেন, লকডাউন আরও কতদিন চলবে নির্ধারণ করা হবে টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুযায়ী।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের