শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৭ মে ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশে ২০ লাখ দরিদ্র পরিবার মাসে পাবে ২ হাজার টাকা
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশে ২০ লাখ দরিদ্র পরিবার মাসে পাবে ২ হাজার টাকা
১৭৯৩ বার পঠিত
বৃহস্পতিবার, ৭ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ২০ লাখ দরিদ্র পরিবার মাসে পাবে ২ হাজার টাকা

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে নগদ সহায়তার জন্য সরকার যে কর্মসূচি নিয়েছে তাতে বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজার দরে টাকার অঙ্কে এর পরিমাণ ৪ হাজার ২৫০ কোটি টাকা। আজ বৃহস্পতিবার ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এডিবির বোর্ড সভায় এই অনুমোদন দেওয়া হয়। এডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।এডিবির অর্থে করোনাকালীন জরুরি সহায়তা হিসেবে প্রায় ২০ লাখ গরিব পরিবারকে মাসে ২৩ ডলার বা প্রায় ২ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া ১০ লাখ পরিবার মাসে ২০ কেজি খাদ্য সহায়তা দেওয়া হবে। সব মিলিয়ে এই কর্মসূচির আওতায় প্রায় দেড় কোটি মানুষ উপকৃত হবে।

দেশে করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবির গঠিত ২ হাজার কোটি ডলারের তহবিল থেকে এই অর্থ পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে এই অর্থ সহায়তা দেওয়ার এডিবিকে ধন্যবাদ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এডিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, করোনার ভাইরাসের প্রভাবে অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগে গতি আনতে এডিবি এই অর্থ সহায়তা দিচ্ছে।

এর আগে গত ৩ এপ্রিল করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছিল এডিবি। করোনা মোকাবিলায় তাৎক্ষনিক কেনাকাটায় বিশেষ করে বিভিন্ন যন্ত্রপাতি, টেস্টিং সামগ্রি, চিকিৎসা অবকাঠামো তৈরি ও আধুনিকায়নে এই অর্থ খরচ করা হবে। এই প্রকল্পের আওতায় ১৭ টি মেডিকেল কলেজে আইসোলেশন ও বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে। এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া গত মার্চ মাসে সাড়ে তিন লাখ ডলার অনুদানও দিয়েছে এডিবি।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের