শুক্রবার, ৮ মে ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের বাকস্বাধীনতার ওপর সাত রাষ্ট্রদূতের টুইট ;
বাংলাদেশের বাকস্বাধীনতার ওপর সাত রাষ্ট্রদূতের টুইট ;
বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক,ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাত জন রাষ্ট্রদূত বাংলাদেশে বাকস্বাধীনতার ওপর জোর দিয়ে টুইট করেছেন। তারা বলেছেন, সাংবাদিকদের মুখ বন্ধ করে রাখার প্রয়াস নিলে তার ফল ভালো হবে না।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার, ইইউ’র রাষ্ট্রদূত রেনসে তেরিঙ্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভেরওয়েজ, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ডিকসন, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, সুইডেনের রাষ্ট্রদূত শার্লোট স্লাইটার ও ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসন বাক ও মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দিয়ে ভিন্ন ভিন্ন টুইট করেন।
আর্ল মিলার এই টুইটে লিখেছেন, সঠিকভাবে জনস্বাস্থ্য রক্ষায় মুক্ত ও স্বাধীন মিডিয়া নির্ভরযোগ্য ও বাস্তবভিত্তিক তথ্য পরিবেশন করতে পারে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোভিড-১৯ মহামারির সময়ে বাকস্বাধীনতা সমুন্নত রাখা এবং সাংবাদিকদের ঠিকমতো কাজ করতে দেওয়া অত্যন্ত জরুরি।
রেনসে তেরিঙ্ক তার টুইট বার্তায় বলেন, এই সমস্যাসংকুল সময়ে বাকস্বাধীনতা অন্য যেকোনও সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। ফেক নিউজ একটি বড় ধরনের সমস্যা হলেও সাংবাদিকদের স্বাধীন ও মুক্তভাবে তাদের কাজ করতে দিতে হবে।
একই মত পোষণ করে রবার্ট ডিকসন লিখেছেন, জনস্বাস্থ্য রক্ষার জন্য নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রয়োজন।
সিডসেল ব্লেকেন, শার্লোট স্লাইটার ও উইনি এসট্রাপ পিটারসন একই ধরনের মন্তব্য করে টুইট করেছেন।




মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প 