রবিবার, ১০ মে ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বেইজিংকে হুঁশিয়ারি দিল মার্কিন বাহিনী
বেইজিংকে হুঁশিয়ারি দিল মার্কিন বাহিনী
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল জন একুইলিনো এক বিবৃতিতে দাবি করেন,দক্ষিণ চীন সাগরে বিদেশী জাহাজের বিরুদ্ধে কথিত বলদর্পিতার অবসান ঘটানোর বিষয় বেইজিংকে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এছাড়া, দক্ষিণ চীন সাগরের মাঝেমাঝি এলাকা দিয়ে আমেরিকা দুটি যুদ্ধজাহাজ পরিচালনা করেছে। “দক্ষিণ চীন সাগরে আইন অনুযায়ী শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন সেনারা এবং আমরা এ সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে অভিযান অব্যাহত
প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল জন একুইলিনো এক বিবৃতিতে দাবি করেন, “দক্ষিণ চীন সাগরে আইন অনুযায়ী শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন সেনারা এবং আমরা এ সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে অভিযান অব্যাহত রাখবো।” আমেরিকা থেকে প্রকাশিত বিজনেস ইনসাইডার পত্রিকা গতকাল (শনিবার) এ খবর দিয়েছে।
মার্কিন কমান্ডার তার বিবৃতিতে দাবি করেন, “দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলে তেল, গ্যাস এবং মৎস্য আহরণের ব্যাপারে চীনা কমিউনিস্ট পার্টির বলদর্পিতার অবসান ঘটাতেই হবে। এ এলাকার কোটি কোটি মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এই সমুদ্রের উপর ভিত্তি করে।”
বিজনেস ইনসাইডারের খবর অনুযায়ী, মালয়েশিয়া উপকূলের কাছে আমেরিকার ইউএসএস মন্টেগোমারি এবং ইউএসএ লুইস ও কার্গো জাহাজ ইউএসএনএস সিজার চাভেজ অভিযান চালায়।
প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে কৌশলগত বি-ওয়ান বি বোমারু বিমান মোতায়েন করার এক সপ্তাহ পর মার্কিন সেনাদের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হলো। দীর্ঘদিন ধরে দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকা এবং চীনের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছে।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 