শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১২ মে ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » কোভিড-১৯-: বিশ্বকে লকডাউন শিথিলের ব্যাপারে সতর্ক করল- ডাব্লিউএইচও
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » কোভিড-১৯-: বিশ্বকে লকডাউন শিথিলের ব্যাপারে সতর্ক করল- ডাব্লিউএইচও
১৫০৪ বার পঠিত
মঙ্গলবার, ১২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোভিড-১৯-: বিশ্বকে লকডাউন শিথিলের ব্যাপারে সতর্ক করল- ডাব্লিউএইচও

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৪১ লাখ ৯৩ হাজার ৩০২ জন মানুষ। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ৮৬ হাজার ছাড়িয়ে গেছে। করোনাভাইরাসের ফলে সৃষ্ট রোগ কোভিড-১৯-এর মহামারিতে বিশ্বে যখন মানুষ প্রাণ হারাচ্ছে এবং লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে তখন অনেক দেশ এ ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে বিধি নিষেধ এবং লকডাউন শিথিল করার প্রস্তুতি নিচ্ছে। এরফলে মানুষের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ আরো ছড়িয়ে পড়বে এবং এতে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশ যখন করোনাভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে নিজ নিজ দেশে আরোপিত লকডাউন শিথিল করার প্রস্তুতি নিচ্ছে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ডাব্লিউএইচও’র জরুরি বিভাগের প্রধান মাইক রাইন এক অনলাইন সংবাদ ব্রিফিংয়ে বলেন, বিশ্বের দেশগুলোতে লকডাউনের শিথিলের ব্যাপারে সবোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরী। কারণ এ ভাইরাসের পুনরায় ফিরে আসার ঝুঁকি সবসময় রয়েছে।

এদিকে একই অনলাইন সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিব ট্রড্রোস আধানম গেব্রিয়াসেস বলেন, করোনা ইস্যুতে বিধি নিষেধ শিথিল করার বিষয়টি একটি জটিল এবং কঠিন প্রক্রিয়া। এ ব্যাপারে ধীরে এবং ধাপে ধাপে ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের