সোমবার, ১৮ মে ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর
করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৮ মে) সুপ্রিম কোর্টের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রটি জানায়, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার গত ৮ মে করোনায় আক্রান্ত হন। শুরুর দিকে সামান্য জ্বর ও কাশিতে ভুগছিলেন। গত ১০ মে বিচারপতিদের নিয়ে ভিডিও কনফারেন্স ছিল। কিন্তু, অধিক জ্বর ও অসুস্থতার কারণে তিনি সেই কনফারেন্সে যোগ দিতে পারেননি। এরপর গত ১১ মে তিনি করোনা টেস্ট করাতে দিলে রিপোর্ট পজিটিভ আসে। এ সময় তিনি বাসাতেই অবস্থান করছিলেন। তবে গত ১৩ মে অবস্থার অবনতি হলে তাকে মুগদার করোনা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে তাকে সিএমইএইচ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিএমএইচ-এ ভর্তি আছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ মে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের এক পরিপত্রের মাধ্যমে হাইকোর্টে ১৮ জন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়। ওই ১৮ বিচারপতির মধ্যে শশাঙ্ক শেখর সরকার একই বছরের ৩১ মে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 