শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

BBC24 News
বুধবার, ২০ মে ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের ৩৫টি দ্বীপ ও উপকূলীয় অঞ্চল পানির নীচে
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের ৩৫টি দ্বীপ ও উপকূলীয় অঞ্চল পানির নীচে
১৪৮২ বার পঠিত
বুধবার, ২০ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের ৩৫টি দ্বীপ ও উপকূলীয় অঞ্চল পানির নীচে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হেনেছে । প্রচন্ড বেগে ঝড়ো-হাওয়া বইছে। গাছপালা-ঘরবাড়ি ভাঙ্গছে বলে জানিয়েছেন উপকূলের বাসিন্দারা। তারা বলছেন, রাতের প্রথমভাগেই আম্পান উপকূল অতিক্রম করবে। ঘূর্ণিঝড় আম্পানের কারণে উপকূলের মানববসতীপূর্ণ বড় এবং মাঝারি আকারের ৩০ থেকে ৩৫টি দ্বীপ-যাকে স্থানীয়ভাবে চর বলা হয়- তা পানির নীচে তলিয়ে গেছে। উপকূলেরও বিশাল এলাকা এখন পানির নীচে। সময় গড়ানোর সাথে সাথে এর আরও অবনতি হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সম্পর্কে উপকূলের জেলা পিরোজপুর থেকে সাংবাদিক নাসিম আলী জানিয়েছেন, ঝড় আঘাত হেনেছে, সাগর আরো ক্রমশ: উত্তাল হচ্ছে।

সাতক্ষীরাসহ সুন্দরবানের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন সাতক্ষীরা থেকে সাংবাদিক মনিরুল ইসলাম মিনি।
ইতোমধ্যে দেশের সাড়ে ১৩ হাজার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে ২০ লাখের মতো মানুষকে। সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের ত্রাণ বিষয়ক প্রতিমন্ত্রী এনামুল হক।
ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষের মধ্যে সাহায্য-সহায়তা পাওয়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
স্থানীয়রা জানিয়েছেন, প্রাকৃতিক নিয়মেই বর্তমান সময়ে সাগরে উত্তাল অবস্থা বা ‘‘ভরাকাটাল’’ অবস্থা থাকার কথা। এরই মধ্যে ঘূর্ণিঝড় আঘাত হানায় জলোচ্ছাসের মাত্রা ও ক্ষয়ক্ষতি কতোটা হবে তা এখনই স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির হিসেবও এখনই করা সম্ভব নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের