শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৪ মে ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের করোনা রক্ষা ওষুধ মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের করোনা রক্ষা ওষুধ মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
১৪৫৫ বার পঠিত
রবিবার, ২৪ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পের করোনা রক্ষা ওষুধ মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,যুক্তরাষ্ট্র থেকে :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা থেকে রক্ষা পেতে নিয়মিত হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ খাওয়ার কথা জানিয়েছেন । ট্রাম্প এই ওষুধকে করোনার প্রতিষেধক হিসেবে দাবি করলেও চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, এই ওষুধ মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে।ব্রিটিশ জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেট-এর এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, করোনায় এই ওষুধ খেলে হৃদযন্ত্রে সমস্যা সৃষ্টি হতে পারে।

ল্যানসেট-এর গবেষণায় বলা হয়, করোনা রোগীদের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের কোনো উপকারিতা নেই। ল্যানসেট-এর গবেষণাটি ৯৬ হাজার করোনা রোগীর ওপর করা হয়। তাদের মধ্যে প্রায় ১৫ হাজার রোগীকে হাইড্রোক্সিক্লোরোকুইন বা একই জাতীয় ওষুধ দেওয়া হয়েছিল।

গবেষণায় দেখা যায়, তুলনামূলকভাবে হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রহণকারী করোনা রোগীদের হাসপাতালে মৃত্যুর আশঙ্কা ও হৃদযন্ত্রে সমস্যার অভিযোগ বেশি। গবেষকেরা সতর্ক করেছেন, ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া কোনোভাবেই হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ করোনার চিকিৎসায় ব্যবহার করা উচিত হবে না।

সোমবার ট্রাম্প জানান, তিনি করোনার প্রতিষেধক হিসেবে নিয়মিত হাইড্রোক্সিক্লোরোকুইন ওধুষ খাচ্ছেন। কারণ, তিনি মনে করেন, এই ওষুধ ভালো। এই ওষুধ সম্পর্কে অনেক ভালো কথা শুনেছেন তিনি। হাইড্রোক্সিক্লোরোকুইনের সঙ্গে জিঙ্কও খাওয়ার কথা জানান ট্রাম্প।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের