শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৪ মে ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভেনিজুয়েলার পানিসীমায় ইরানি তেল ট্যাংকার-আমেরিকা সামরিক হামলার হুমকি ?
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভেনিজুয়েলার পানিসীমায় ইরানি তেল ট্যাংকার-আমেরিকা সামরিক হামলার হুমকি ?
৯৯৬ বার পঠিত
রবিবার, ২৪ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভেনিজুয়েলার পানিসীমায় ইরানি তেল ট্যাংকার-আমেরিকা সামরিক হামলার হুমকি ?

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরান থেকে পাঠানো পাঁচটি তেল ট্যাংকারের প্রথমটি ভেনিজুয়েলার পানিসীমায় প্রবেশ করেছে। সাগরে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিনট্রাফিক- এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইরানি পতাকাবাহী তেল ট্যাংকার ‘ফরচুন’ তেহরানের স্থানীয় সময় আজ (রোববার) সকালে ভেনিজুয়েলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পানিসীমায় প্রবেশ করেছে।

জাতিসংঘে নিযুক্ত ভেনিজুয়েলার স্থায়ী প্রতিনিধি স্যামুয়েল মুনকাডা বলেছেন, ইরানের ভেনিজুয়েলাগামী তেল ট্যাংকারগুলোকে আমেরিকা সামরিক হামলার হুমকি দিচ্ছে। তিনি এক টুইটার বার্তায় বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচল আইন অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে ইরান যে তেল ট্যাংকারগুলো ক্যারিবিয়ান সাগরে পাঠিয়েছে সেগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

ইরানের বার্তা সংস্থা ফার্সনিউজ জানিয়েছে, ভেনিজুয়েলার পানিসীমায় প্রবেশ করার পর দেশটির নৌবাহিনী ও বিমান বাহিনীর সেনারা ইরানি তেল ট্যাংকারকে স্কর্ট করে ভূভাগের দিকে নিয়ে যায়।

রাশিয়ার নিউজ চ্যানেল রাশাটুডে এক খবরে জানিয়েছে, ‘অ্যাডাম জোসেফ’ নামের আমেরিকার একটি যুদ্ধজাহাজ ইরানি তেল ট্যাংকারটিকে অনুসরণ করছিল। কিন্তু এটি ভেনিজুয়েলার পানিসীমায় প্রবেশ করার পর মার্কিন যুদ্ধজাহাজটি ফিরে গেছে।

রাশাটুডে জানিয়েছে, ফরচুনের পেছন পেছন ইরানের অপর চারটি তেল ট্যাংকার ‘ক্ল্যাভেল’, ‘ফরেস্ট’, ‘ফ্যাকসন’ ও ‘পতুনিয়া’ ভেনিজুয়েলার পানিসীমার দিকে এগিয়ে যাচ্ছে।
জাতিসংঘে নিযুক্ত ভেনিজুয়েলার স্থায়ী প্রতিনিধি স্যামুয়েল মুনকাডা জানান, আমেরিকা ইরানি তেল ট্যাংকারের বিরুদ্ধে বলপ্রয়োগের হুমকি দিয়েছে

ভেনিজুয়েলা তেলসমৃদ্ধ দেশ হলেও সাম্প্রতিক সময়ে দেশটির তেল শোধানাগারগুলো অচল হয়ে পড়ার কারণে পরিশোধিত তেলের অভাবে পড়ে দেশটি। এ অবস্থায় সম্প্রতি দু’দেশের ওপর আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের পাঁচটি তেল ট্যাংকার ভেনিজুয়েলার জন্য পরিশোধিত তেল ও তেলজাত পণ্য নিয়ে দেশটির উদ্দেশে যাত্রা শুরু করে।

এ খবর পাওয়ার পর মার্কিন সরকার গত ১৪ মে হুমকি দেয়, ইরানের তেল ভেনিজুয়েলায় সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে ওয়াশিংটন। পরবর্তীতে জাতিসংঘে নিযুক্ত ভেনিজুয়েলার স্থায়ী প্রতিনিধি জানান, আমেরিকা ইরানি তেল ট্যাংকারকে বলপূর্বক বাধা দেয়ার হুমকি দিয়েছে। কোনো কোনো পশ্চিমা গণমাধ্যমে এ খবরও প্রকাশিত হয়, ইরানি তেল ট্যাংকারকে বাধা দিতে আমেরিকা ক্যারিবীয় সাগরে নৌবাহিনী পাঠিয়েছে।
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন

এর পরিপ্রেক্ষিতে গত কয়েকদিনে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান আমেরিকাকে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী দ্বারা ইরানি তেল ট্যাংকার আক্রান্ত হলে তেহরান আমেরিকার বিরুদ্ধে একই ধরনের পাল্টা ব্যবস্থা নেবে। ভেনিজুয়েলার সেনাবাহিনীও দু’দিন আগে সাগর উপকূলে ক্ষেপণাস্ত্রের মহড়া চালায়।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের