শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৪ মে ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন- ট্রাম্প ও ট্রুডো
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন- ট্রাম্প ও ট্রুডো
১১০৪ বার পঠিত
রবিবার, ২৪ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন- ট্রাম্প ও ট্রুডো

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শনিবার (২৩ মে) নিজ নিজ দেশের অগ্রগতিতে মুসলিমদের অবদানের কথা স্বীকার তাদের শুভেচ্ছা জানান তারা।

শনিবার (২৩ মে) হোয়াইট হাউসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মুসলমানরা ঈদুল-ফিতর উদযাপন করছে। আমরা আশা করি, প্রার্থনা ও আরাধনা দিয়ে তারা করোনাভাইরাস সংকট কাটিয়ে ওঠার শক্তি পাবে।’ তিনি আরও বলেন, ‘গত কয়েকটা সপ্তাহ ও মাস ধরে আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছি। এই অনাকাঙ্ক্ষিত সময়ের মধ্য দিয়ে যাওয়ার জন্য সহযোগিতা পেতে আমরা আমাদের বিশ্বাস, পরিবার ও সুহৃদদের ওপর নির্ভর করেছি।’

এদিকে রবিবার কানাডায় পালিত হয়েছে ঈদুল ফিতর। এ উপলক্ষে পোস্ট করা এক ভিডিওতে কানাডায় মুসলমানদের অবদানের কথা স্বীকার করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে ট্রুডো বলেন, ‘সূর্যাস্তের পর রাত থেকে কানাডাসহ বিশ্বের মুসলিম সম্প্রদায় রমজান শেষে শুরু করবে ঈদুল ফিতর উদযাপন।’ তিনি বলেন, ‘যেহেতু আমরা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আছি, তাই এবারের ঈদের অনেক ঐতিহ্য ও উদযাপন ভিন্ন হবে।… স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে আমরা এসব কঠিন সময় কাটিয়ে উঠব।’

করোনাভাইরাস মোকাবিলায় কানাডার মুসলমান নাগরিকদের ভূমিকার কথা স্মরণ করে জাস্টিন ট্রুডো বলেন, ‘রমজানে মাসজুড়ে অসহায়দের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করে গেছে কানাডীয় মুসলিমরা। অনেকে রোজা রেখেই এই মহামারির বিরুদ্ধে লড়াই করেছেন।’ স্ত্রী সোফির পক্ষ থেকেও মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান কানাডার প্রধানমন্ত্রী।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের