রবিবার, ৩১ মে ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » জার্মানিরা করোনা পরীক্ষায় উত্তীর্ণ: ম্যার্কেল
জার্মানিরা করোনা পরীক্ষায় উত্তীর্ণ: ম্যার্কেল
বিবিসি২৪নিউজ, আবু আইয়ুব,জার্মান থেকে: জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তার দেশের জনগণের সচেতন আচরণের প্রশংসা করেছেন। তবে তিনি বলেন, দেশটিতে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি৷
করোনা ভাইরাসের পরীক্ষায় এখন পর্যন্ত জার্মানি পাস করেছে বলে মনে করেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ তবে বিধিনিষেধ শিথিলের প্রক্রিয়া চলাকালেও সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি৷ সাপ্তাহিক ভিডিও বার্তায় ম্যার্কেল বলেন, ‘‘আমাদের দেশের বেশিরভাগ জনগণই সতর্কতা মেনে যুক্তিসঙ্গত এবং দায়িত্বশীল আচরণ করেছেন৷’’
জার্মানির রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুযায়ী শনিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৮০ হাজার ৪৫৮ জন৷ যদিও এর মধ্যে এক লাখ ৬৪ হাজার জনই করোনা থেকে সেরে উঠেছেন৷ মৃত্যুবরণ করেছেন মোট আট হাজার ৪৫০ জন৷ যা মোট আক্রান্তের পাঁচ ভাগেরও কম৷ দৈনিক নতুন রোগী শনাক্তের সংখ্যা নেমে এসেছে হাজারের নীচে৷
তাই বলে পরিস্থিতি হালকাভাবে নেয়ার সময় এখনও আসেনি বলে সতর্ক করে দিয়েছেন ম্যার্কেল৷ বড় ধরনের কোন ক্ষতি আর হবে না এমন মনোভাব যাতে কেউ পোষণ না করে সেই বিষয়ে আহবান জানান তিনি৷ সামনের দিনে বিধিনিষেধ তুলে নেয়া অব্যাহত থাকবে উল্লেখ করে ম্যার্কেল নাগরিকদের আসছে দিনগুলোতেও দায়িত্বশীল আচরণের প্রত্যাশা জানান৷
স্যাক্সনি রাজ্যের ড্রেসডেন শহরের এক রেস্তোরাঁর টেবিল পরিষ্কার করছেন এক কর্মী। বার্লিন, ব্রাণ্ডেনবুরগ, হেসে, স্যাক্সনি এবং থুরিঙিয়ার বার এবং রেস্তোরাঁগুলো খোলার অনুমতি পেয়েছে ১৫ মে থেকে। মেকলেনবুর্গ, ওয়েস্টার্ন-পমারানিয়া, নর্থ রাইন-ওয়েস্টফালিয়া, লোয়ার স্যাক্সনি, হামবুর্গ এবং রাইনল্যান্ড পালাটিনাটের রেস্তোরাঁ আর বার তার আগেই খুলেছে।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 