সোমবার, ১ জুন ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বিক্ষোভে উত্তাল আমেরিকা: কারফিউ উপেক্ষা করায় ; গ্রেফতার ১৪০০
বিক্ষোভে উত্তাল আমেরিকা: কারফিউ উপেক্ষা করায় ; গ্রেফতার ১৪০০
বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে: মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যার পর আমেরিকার অন্তত ৩০টি শহরে প্রচণ্ড বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় কারফিউ জারি করা হলেও তা উপেক্ষা করে জনগণ বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং এ পর্যন্ত ১৪০০’র বেশি মানুষকে আটক করা হয়েছে।
গত সোমবার আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে ৪৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ নাগরিক ফ্লয়েডকে একজন শ্বেতাঙ্গ পুলিশ শ্বাসরোধ করে হত্যা করে। এর প্রতিবাদে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদেরকে ‘সন্দেহজনক কুকুর’ বলে আখ্যায়িত করেছেন।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ মাঝে মাঝে টিয়ার গ্যাস এবং ফ্লাশ বোম ব্যবহার করছে। বিক্ষোভ মোকাবেলার জন্য মার্কিন সরকার লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, ডেনভার, শিকাগো এবং সানফ্রান্সিসকোসহ ২৫টি শহরে শনিবার রাতে কারফিউ জারি করে। এছাড়া, অহিও, টেক্সাস এবং ওয়াশিংটনসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড তলব করা হয়।
ফ্লয়েডকে একজন শ্বেতাঙ্গ পুলিশ শ্বাসরোধ করে হত্যা করে
ফ্লয়েডকে হত্যার অভিযোগে শ্বেতাঙ্গ ওই পুলিশ অফিসারকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। কিন্তু তারপরেও জনগণের মধ্যকার ক্ষোভ প্রশমিত হয় নি এবং বিক্ষোভ থামেনি।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 