শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
বুধবার, ৩ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » প্রযুক্তি সুরক্ষা-জলজ সম্পদের টেকসই ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা চাই-প্রধানমন্ত্রী
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » প্রযুক্তি সুরক্ষা-জলজ সম্পদের টেকসই ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা চাই-প্রধানমন্ত্রী
১৪৩৫ বার পঠিত
বুধবার, ৩ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রযুক্তি সুরক্ষা-জলজ সম্পদের টেকসই ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা চাই-প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘ভার্চ্যুয়াল মহাসাগর সংলাপ’ দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,মহাসাগরের ও অন্যান্য জলজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে চাই।

এ জন্ যতিনি তিনটি প্রস্তাবও দেন তিনি। পাঁচ দিনব্যাপী এ সংলাপ গত ১ জুন শুরু হয়।বুধবার (০৩ জুন) রাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘ভার্চ্যুয়াল মহাসাগর সংলাপ’ দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহাসাগরের ও অন্যান্য জলজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতের জন্য, বিশেষ করে প্রযুক্তি সুরক্ষা এবং বাজারে পণ্য প্রবেশে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়াতে হবে।

তিনি বলেন, ভবিষ্যতের প্রজন্মকে সবল করে গড়ে তোলার জন্য সমুদ্রসম্পদ গুরুত্বপূর্ণ। কাজেই আসুন আমরা হাতে হাত রেখে সমুদ্র অ্যাকশনের জন্য আমাদের প্রতিশ্রুতির নবায়ণ করি।

মহাসাগর ও অন্যান্য জলজ সম্পদের টেকসই ব্যবহারে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর জন্য তিন দফা প্রস্তাবও রাখেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার প্রথম প্রস্তাবে সামুদ্রিক সম্পদের পরিপূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সম্পদ, সক্ষমতা ও প্রযুক্তিসহ উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার আহ্বান জানান।

দ্বিতীয় প্রস্তাবটিতে আঞ্চলিক মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো ও অবৈধ, অননুমোদিত ও অনিয়ন্ত্রিত মাছ নির্মূল বন্ধের দৃষ্টিভঙ্গি নিয়ে মৎস্য উন্নয়ন বিষয়ে যৌথ গবেষণা পরিচালনার উপর জোর দেন তিনি।

তৃতীয় প্রস্তাবে উপকূলীয় বাসস্থান ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের উৎস চিহ্নিতকরণ এবং এর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের