শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

BBC24 News
রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | ফটোগ্যালারি » দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন কারিনা
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | ফটোগ্যালারি » দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন কারিনা
২১৬৭ বার পঠিত
রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন কারিনা

---বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্কঃ অপেক্ষার অবসান। নবাব পরিবারে হাজির আরেক খুদে সদস্য। রবিবার দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আবার বাবা হলেন অভিনেতা সাইফ আলি খান। দাদা হলো ছোট্ট তৈমুর। আবার খুশির হাওয়া পতৌদি পরিবারে। রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিঞ্জ ক্যান্ডি নার্সিংহোমে দ্বিতীয় ছেলের জন্ম দেন কারিনা। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।

দ্বিতীয়বার মা হওয়ার আগে থেকেই কারিনাকে নিয়ে সরগরম ছিল পেজ থ্রিও। খুদে সদস্যকে নিয়ে উত্তেজনা ছিল তারকা মহল থেকে আমআদমিদেরও। শনিবারই নায়িকার বেবিবাম্প নিয়ে ফটোশুটের একটি ছবি প্রকাশ্যে আসে। দ্বিতীয়বার মা হওয়ার আগে নতুন করে ওই ফটোশ্যুট করেন কারিনা। সেখানে সাদা রঙের গাউনে ক্যামেরার সামনে ধরা দেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করেন সেই ভিডিও।

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল গত সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই। সঠিক সময় না জানা গেলেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। দফায় দফায় কারিনার খোঁজ খবর নিয়েছে তার পরিবার। গত বৃহস্পতিবারও কারিনার মা ববিতা কাপুর, দিদি কারিশমা কাপুর সকলেই এসেছিলেন সাইফ-কারিনার বাড়িতে। এখন তারা সবাই হাসপাতালে কারিনা ও সদ্যজাত সন্তানের পাশে।

প্রসঙ্গত, ২০১২ সালে বলিউড সুপারস্টার সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা কাপুর। নায়িকার প্রথম হলেও সাইফের এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী অভিনেত্রী অমৃতা সিং, যিনি অভিনেত্রী সারা আলি খানের মা। সাইফ-অমৃতার ডিভোর্স হয় ২০০৩ সালে। এর ৯ বছর পর সাইফ বিয়ে করেন কারিনাকে। এই দম্পতির প্রথম সন্তান তৈমুরের জন্ম হয় ২০১৬ সালে। চার বছর পর এলো দ্বিতীয় সন্তান।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন