শিরোনাম:
●   ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল ●   সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু ●   জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ ●   আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ●   ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ●   যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান ●   পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ●   তোফায়েল আহমেদ মারা গেছেন ●   পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   সুন্দরবন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু
ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩০ মে ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনা টিকা ৭০% মানুষ না দিলে মহামারি শেষ হবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনা টিকা ৭০% মানুষ না দিলে মহামারি শেষ হবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
১৪২৪ বার পঠিত
রবিবার, ৩০ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা টিকা ৭০% মানুষ না দিলে মহামারি শেষ হবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ   বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুগে বলেছেন, অন্তত ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার আগপর্যন্ত চলমান করোনা মহামারি শেষ হবে না। তাই দ্রুতগতিতে টিকা দেওয়ার কাজ এগিয়ে নিতে হবে।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যানস ক্লুগে এ কথা বলেন। গতকাল শনিবার তাঁর এ সাক্ষাৎকার প্রচার করা হয়। ক্লুগে বলেন, মহামারি দূর করতে মানুষকে টিকা দেওয়া জরুরি। তবে ইউরোপের দেশগুলোয় টিকা দেওয়ার গতি ‘খুব ধীর।

মহামারির লাগাম টানার ক্ষেত্রে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার বিভিন্ন ধরনই প্রধান উদ্বেগের বিষয় বলে মনে করেন হ্যানস ক্লুগে। তিনি বলেন, ‘উদাহরণ হিসেবে বলা যায় করোনার যুক্তরাজ্যের ধরনের চেয়ে ভারতীয় ধরন বেশি সংক্রামক। যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া ধরনটিও করোনার আগের ধরনগুলোর চেয়ে বেশি সংক্রামক।’

অতিসংক্রামক এসব ধরন করোনা মহামারি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি করছে। মহামারির বিরুদ্ধে লড়তে ‘দ্রুততার’ বিকল্প নেই। এমনটাই মনে করেন হ্যানস ক্লুগে। তিনি বলেন, ‘ডব্লিউএইচও যখন করোনা সংক্রমণকে বৈশ্বিক মহামারি ঘোষণা করল, তখনো অনেক দেশ এটা নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে বেশি সময় নিয়েছে। আমরা মূল্যবান সময় নষ্ট করেছি।’

হ্যানস ক্লুগের মতে, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের সবচেয়ে ভালো বন্ধু হলো গতি। টিকা নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই। অনেক দেশ ও অঞ্চলে টিকা দেওয়ার হার বেশ কম। মহামারি নিয়ন্ত্রণে দ্রুতগতিতে আরও বেশি মানুষকে টিকার আওতায় আনতে হবে।’

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের অন্তর্ভুক্ত ৫৩টি দেশ ও অঞ্চলের মাত্র ২৬ শতাংশ মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোয় ৩৬ দশমিক ৬ শতাংশ মানুষ করোনা টিকার অন্তত এক ডোজ নিয়েছেন। প্রত্যাশার তুলনায় এ হার বেশ কম।

করোনাভাইরাসের সংক্রমণের পরিসংখ্যান নিয়মিত হালনাগাদকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বলছে, গতকাল পর্যন্ত বিশ্বজুড়ে ১৭ কোটি ২ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৫ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি  নির্বাচিত হলেন বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ
আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
গাজা নিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা দখল, জনশূন্য ভূখণ্ড? গাজা নিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা দখল, জনশূন্য ভূখণ্ড?
ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের
ইরানে হামলা চালিয়েছে আমিরাত ইরানে হামলা চালিয়েছে আমিরাত

আর্কাইভ

ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ
আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সুন্দরবন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু
ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
পানামাকে ৬ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল
ইরানে হামলা চালিয়েছে আমিরাত