রবিবার, ১৩ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কুষ্টিয়ায় প্রকাশ্যে স্বামী, স্ত্রী ও পুত্রকে গুলি করে হত্যা
কুষ্টিয়ায় প্রকাশ্যে স্বামী, স্ত্রী ও পুত্রকে গুলি করে হত্যা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে এক দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ জুন) বেলা ১১টার দিকে শহরের কাস্টম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম ও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় পত্রিকা দৈনিক কুষ্টিয়ার সম্পাদক আমানুর আমান বলছেন, সেখানে একটি গাছের নীচে দাঁড়িয়ে এই পরিবারকে আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।
”একপর্যায়ে তারা দুইদিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। ছয় বছরের ছোট বাচ্চাকে নিয়ে পুরুষ লোকটি দৌড়ে মসজিদে প্রবেশ করেন। সেখান থেকে বাচ্চাটিকে বের করে এনে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে চারটি গুলি করা হয়। এরপর কাছেই দাঁড়িয়ে থাকা বাবাকে গুলি করে।”
”শিশুটির মা দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন। তখন তাকেও গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানিয়েছেন।” বলছেন মি. আমান।কুষ্টিয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার বলছেন, ”আমরা তদন্ত শুরু করেছি, ঘটনাস্থলেই রয়েছি। তবে কেন এই ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি।”
তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সেই সময় অন্তত চারজন হামলাকারী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন।
পুলিশ সন্দেহভাজন হিসাবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।




বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, বন্যার শঙ্কা
১৫ জুলাই পর্যন্ত পার্বত্য জেলাগুলোর সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর করবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি 