শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২২ জুন ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভ্যাকসিন একটা মজার জিনিস, সব পেশার মানুষ এখন ভ্যাকসিন ব্যবসায়ী
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভ্যাকসিন একটা মজার জিনিস, সব পেশার মানুষ এখন ভ্যাকসিন ব্যবসায়ী
৯৬১ বার পঠিত
মঙ্গলবার, ২২ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভ্যাকসিন একটা মজার জিনিস, সব পেশার মানুষ এখন ভ্যাকসিন ব্যবসায়ী

---বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক, ঢাকাঃবিভিন্ন দেশ বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেবে বললেও এখন তা আশ্বাসের পর্যায়েই রয়েছে। কেউই দিচ্ছে না। এজন্য এটাকে ‘মুলা দেখানোর’ সঙ্গে তুলনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। তিনি বলেছেন, ‘টিকার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। তবে টিকা নিয়ে সবাই মুলা দেখাচ্ছে। টিকা পেতে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেটকে চিঠি দিয়েছি। যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় আমাদের টিকা দেবে। তবে কবে, কীভাবে দেবে সেটা এখনো জানা যায়নি।’

মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

কবে নাগাদ টিকা পাওয়া যাবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘টিকা নিয়ে সুখবর পাবো, কিন্তু কবে পাবো সেটি এখন বলতে পারছি না। পৃথিবীর ধনী সাতটি দেশ অর্থাৎ জি-৭ ১০০ কোটি টিকা দেবে বলে আমাদের জানিয়েছে। খালি শুনছি দেবে কিন্তু দেয়ার কথা কেউ বলছে না, শুধু আশ্বাস দিচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘অনেকে বলে যে দেব, কিন্তু কেউ দেয় না। আবার দেয়ার সময় জিজ্ঞাসা করে যে, অমুক জিনিসে আমাকে সমর্থন দেবেন কি না। এখন দেখা যাচ্ছে এটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।’

আবদুল মোমেন বলেন, ‘একটা মজার কাহিনি বলি। আমেরিকার অনেক ব্যক্তিবিশেষ আমাদের জানিয়েছেন যে, অমুক লোক অনেক টিকা দিতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমেরিকার লোক আমাদের জানিয়েছে, তারা রাশিয়ান টিকার ডিলারশিপ পেয়েছে, কিন্তু রাশিয়া সরকার আমাদের জানিয়েছে তাদের কোনো ডিলারই নেই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন একটা মজার জিনিস। এখন সাংবাদিক, সাহিত্যিক, গায়ক, ব্যবসায়ী সবাই এখন ভ্যাকসিন ব্যবসায়ী।’



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের