রবিবার, ২৭ জুন ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » বিবিসিতে শীর্ষ খবর বাংলাদেশ কেন? নিজ দেশের খবর নেই : বৃটিশ সাংবাদিকের কটাক্ষ
বিবিসিতে শীর্ষ খবর বাংলাদেশ কেন? নিজ দেশের খবর নেই : বৃটিশ সাংবাদিকের কটাক্ষ
বিবিসি২৪নিউজ, রুপা শামীমা, লন্ডন থেকেঃ সম্প্রতি বিবিসির শীর্ষ সংবাদ ছিলঃ বাংলাদেশে কঠোর লকডাউনের আগে দলে দলে মানুষ ঢাকা ছাড়ছে। বিবিসিতে যখন এই সংবাদ সম্প্রচারিত হচ্ছিল তখন (স্থানীয় সময় শনিবার বিকেলে) যুক্তরাজ্যের লন্ডনে হাজার হাজার মানুষ লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে হাইড পার্কের রাস্তায় নেমে আসে।
দুটি ঘটনাকে মিলিয়ে বিবিসিকে কটাক্ষ করেছেন বৃটিশ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক, দ্য সানডে টাইমসের রাজনীতি বিভাগের সাবেক সম্পাদক ইসাবেল ওকেসেট।
নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে ইসাবেল লিখেছেনঃ
“এই মুহুর্তে বিবিসির শীর্ষ খবর হচ্ছে ‘বাংলাদেশে কঠোর লকডাউনের আগে দলে দলে মানুষ ঢাকা ছাড়ছে’। খুব ভালো রিপোর্ট। এশিয়া নিয়ে দুর্দান্ত কাভারেজ! কিন্তু আপনারাতো (বিবিসি যার মানে) বৃটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। আমাদের নিজেদের দেশে লকডাউনের প্রতিবাদে আজ লন্ডনে যে বিশাল জনসমাগম হলো তার খবর কি??”
ইসাবেল তার লেখাটির সাথে হাইড পার্কের রাস্তায় বিক্ষোভকারীদের একটি ভিডিও পোস্ট করেন।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 