শনিবার, ১৭ জুলাই ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মক্কায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু
মক্কায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু
বিবিসি২৪নিউজ, রুহুল আমিন, সৌদি আরব থেকেঃ করোনাভাইরাস মহামারির সময়ে এই দ্বিতীয় দফা হজ পালনের জন্য লোকজন পবিত্র শহর মক্কায় আসতে শুরু করেছেন। তূলনামুলক ভাবে স্বল্প সংখ্যক মাস্ক পরিহিত লোকজন, দূরত্ব বজায় রেখে কাবার চারপাশে তাওয়াফ করবেন। সেখানে মাত্র ৬০,০০০ লোক, যারা টিকা গ্রহণ সম্পন্ন করেছেন তাদেরকে হজে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে করোনাভাইরাস মহামারির সময়ে এই দ্বিতীয় দফা হজ পালনের জন্য লোকজন পবিত্র শহর মক্কায় আসতে শুরু করেছেন। তূলনামুলক ভাবে স্বল্প সংখ্যক মাস্ক পরিহিত লোকজন, দূরত্ব বজায় রেখে কাবার চারপাশে তাওয়াফ করবেন। সেখানে মাত্র ৬০,০০০ লোক, যারা টিকা গ্রহণ সম্পন্ন করেছেন তাদেরকে হজে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে। গত বছরও খুবই অল্পসংখ্যক লোককে হজ পালনের পাঁচ দিন ব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছিল এবং তাতে কোন সংক্রমণের ঘটনা ঘটেনি। এ বছরের হজে অংশগ্রহণকারিরা সৌদি আরবের ভেতরেই বসবাস করেন এবং তাঁদের লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে এবং এই সংখ্যা গত বছরের হ্রাস করা সংখ্যার চেয়ে বেশি কিন্তু স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম। এতে বিদেশে বসবাসরত মুসলিম যাদের হজ পালনের অনুমতি দেয়া হয়নি তাদের মধ্যে এক ধরণের অসন্তুষ্টি বিরাজ করছে। বাস-ভর্তি লোকজনকে মক্কার কাবা শরিফে নিয়ে আসার পর , হাজিরা কাবার চার পাশে তাওয়াফ করা শুরু করেছেন। কাবা ঘরটি সোনালী কাজ করা কালো আবরণে ঢাকা রয়েছে। গ্রীস্মের প্রচন্ড তাপ থেকে নিজেদের বাঁচাতে অনেকেই ছাতা নিয়ে এসেছেন। সৌদি হজ মন্ত্রকের মুখপাত্র হিশাম-আল-সাঈদ এএফপিকে বলেন , “ প্রতি তিন ঘন্টা অন্তর ৬,০০০ লোককে তাওয়াফ করতে দেয়া হবে। প্রতিটি দল চলে যাবার পর সেই স্থানটিকে জীবাণুনাশক ওষুধ দিয়ে পরিস্কার করা হবে”। হজ হচ্ছে ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি যা জীবনে অন্তত একবার অবস্থাপন্ন মুসলমানদের পালন করা ফরজ। বিশ্বের এই বৃহত্তম ধর্মীয় সমাবেশে ২০১৯ সালে শরিক হয়েছিলেন ২৫ লক্ষ লোক ।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 