শনিবার, ২৪ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » গ্রামের মানুষ জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা দিতে পারবে- স্বাস্থ্যমন্ত্রী
গ্রামের মানুষ জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা দিতে পারবে- স্বাস্থ্যমন্ত্রী
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অনলাইনে নিবন্ধন ছাড়াই গ্রামে বয়স্কদের অগ্রাধিকার দিয়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার বিকালে ‘কোভিডের তৃতীয় ঢেউ মোকাবিলায় কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন–সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যাসংখ্যা বৃদ্ধি’ শীর্ষক এই ভার্চ্যুয়াল সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। এতে সভাপতিত্ব করেন বিপিএমসিএর সভাপতি এম এ মুবিন খান।
জাহিদ মালেক বলেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা দেওয়া হবে। প্রয়োজনে পরে সেসব নাম অনলাইনে নিবন্ধন করে নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মোকাবিলায় আগামী সপ্তাহ থেকে ভারত থেকে প্রতি সপ্তাহে ২০০ টন তরল অক্সিজেন আমদানি শুরু করতে যাচ্ছে সরকার। কেনা হচ্ছে ৪৩টি অক্সিজেন জেনারেটর। সামনের মাসে টিকার মজুত হবে ১ কোটি ২০ লাখ। আরও ২১ কোটি টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে। এরমধ্যে ৩ কোটি চীন, ৩ কোটি অ্যাস্ট্রাজেনেকা, ৭ কোটি মডার্না, ১ কোটি রাশিয়া এবং ৭ কোটি জনসন অ্যান্ড জনসনের টিকা।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 