সোমবার, ২৬ জুলাই ২০২১
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » তালেবানকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে পাকিস্তান: মুহিব
তালেবানকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে পাকিস্তান: মুহিব
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের চলমান সংঘর্ষে পাকিস্তান তালেবানকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ করেছে আফগানিস্তান। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব এই অভিযোগ করেছেন।
তিনি তালেবানকে আর্থিক ও সামরিক সহযোগিতা দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে প্রায় ১৫ হাজার মিলিশিয়া আফগানিস্তানে অনুপ্রবেশ করেছে। মুহিব বলেন, তালেবানের পক্ষে লড়াই করার লক্ষ্যে ইসলামাবাদের প্রত্যক্ষ মদদে এসব সশস্ত্র ব্যক্তি আফগানিস্তানে অনুপ্রবেশ করেছে।
হামদুল্লাহ মুহিব দাবি করেন, পাকিস্তান থেকে আরো ১০ হাজার মিলিশিয়া আফগানিস্তানে পাঠানোর তোড়জোড় চলছে বলে কাবুল খবর পেয়েছে।
আফগান সরকার বহুবার তালেবানকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছে। কাবুল বলছে, আফগানিস্তানের পরিস্থিতি নাজুক হয়ে পড়ার পেছনে ইসলামাবাদের বড় হাত রয়েছে। পাকিস্তান অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।
সাম্প্রতিক সময়ে তালেবান আফগানিস্তানের বিশাল এলাকা দখল করে নিয়েছে। তবে এ ব্যাপারে আন্তর্জাতিক উদ্বেগ প্রশমনের জন্য তালেবান বারবার বলছে, তারা রাজনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চায়। এজন্য তারা আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসতে কাতারের রাজধানী দোহায় আলোচক দলও পাঠিয়েছে।




মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি 