বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির আভাস
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির আভাস
বিবিসি২৪নিউজ, খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো আলাস্কান উপদ্বীপে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৮ দশমিক ২। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে আলাস্কান উপদ্বীপসহ এর আশপাশের এলাকায়।
জানা গেছে, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল পেরিভিলে শহর থেকে ৯১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পের প্রভাবে আগামী ৩ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের কিছু উপকূলে সুনামি আঘাত হানার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এর আগে গত বছরের অক্টোবরে আলাস্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 